লকডাউনে সৌদিতে বেড়েছে দ্বিতীয় বিয়ে ও ডিভোর্স
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনে ঘরে থাকতে বাধ্য হওয়ায় সৌদি আরবের পুরুষদের আসল চরিত্র বেরিয়ে এসেছে। অনেকে গোপনে দ্বিতীয় বিয়ে করেছিলেন, সে সব তথ্য ফাঁস হয়ে গেছে। ফলে লকডাউনের এই সময়ে দেশটিতে অস্বাভাবিকভাবে বিয়ে বিচ্ছেদ বেড়ে গেছে। সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
বুধবার (৩ জুন) দ্য নিউ আরব জানায়, ঐতিহ্যগতভাবে একাধিক বিয়ে করার প্রবণতা সৌদি পুরুষদের। তবে সোশ্যাল মিডিয়ার যুগে পুরুষদের এই ধারণা প্রত্যাখ্যান করছেন নারীরা, সেইসঙ্গে সৌদি সমাজে পরিবর্তন আনছেন।
করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপ করা লকডাউনে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। এতে অনেক নারীর কাছে প্রকাশ হয়ে পড়ে যে, তাদের স্বামীরা গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। যা বিয়ে বিচ্ছেদকে তরান্বিত করেছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা, কারফিউসহ নানা বিধিনিষেধের সময় শুধু ফেব্রুয়ারিতেই সৌদি আরবে বিয়ে বিচ্ছেদ ঘটেছে ৭ হাজার ৪৮২টি। অন্য সময়ের তুলনায় দেশটিতে বিয়ে বিচ্ছেদের ঘটনা বেড়েছে ৩০ শতাংশ। যার অধিকাংশই ঘটেছে রাজধানী রিয়াদ ও মক্কা শহরে।
এদিকে লকডাউনে মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতেও বিয়ে বিচ্ছেদের ঘটনা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুবাই কর্তৃপক্ষ এপ্রিলে ঘোষণা দেয় যে, বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনের মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত করা যাবে।
দুই আরব দেশই লকডাউন তুলে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে। এর মধ্যে সব ধরনের মসজিদ খুলে দিয়েছে সৌদি আরব। আরব আমিরাতে অনেকটা পুরোদমে শুরু হয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড।
সূত্র : দ্য নিউ আরব
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed