Main Menu

পাঁচবিবিতে মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবির ২০ ব্যটলিয়ন অধিনস্ত কয়া ক্যাম্প।

Manual1 Ad Code

আটককৃত মোকসেদুল মোমিন মোয়াজ্জেম (৩০) পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাবেক সদস্য বর্তমান হাকিমপুর পৌর প্রেসক্লাবের সদস্য ও একাত্তর বাংলা টিভির হাকিমপুর প্রতিনিধি।

কয়া বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ তবিবুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে সুবেদার মোঃ ওমর ফারুক খান সহ একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেমকে ১০ বোতল ফেন্সিডিল ও একটি ১৫০ সিসির মোটরসাইকেল এবং ফেন্সিডিল বিক্রির ১১ হাজার ২০০ টাকাসহ আটক করা হয়।

Manual1 Ad Code

অভিযুক্তকে মাদক আইনে আটক করে ফেন্সিডিল ও জব্দকৃত মোটরসাইকেলটি পাঁচবিবি থানায় জমা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code