সিলেট চার সাংবাদিক করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চারজন সাংবাদিক। বর্তমানে তারা প্রত্যেকে সামাজিক বিধি-নিষেধ মেনে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত চার জনের মধ্যে গত রোববার দুজনের ও গত সপ্তাহে অন্য দু’জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া তিনজন টেলিভিশনে ও একজন প্রিন্ট মিডিয়ায় কর্মরত।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ সূত্রে এই চারজনের শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে। ওসমানীর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই চারজনেরই করোনা শনাক্ত হয়। তবে চারজনই শারিরীকভাবে সুস্থ আছেন এবং বাসায় আছেন বলে জানা গেছে।
খবর নিয়ে জানা গেছে, আক্রান্তের তালিকায় আছেন একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার মাধব কর্মকার, যমুনা টিভির ক্যামেরা পার্সন নিরানন্দ পাল এবং দৈনিক সবুজ সিলেটের সাবেক স্টাফ রিপোর্টার আবুল হোসেন।
হোম কোয়ারেন্টাইনে থাকা সাংবাদিক ইকবাল মাহমুদ জানান, তিনি বাসায় অবস্থান করছেন এবং এখন পর্যন্ত ভাল আছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।
স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যারয়ের হিসেব অনুযায়ী, সিলেট বিভাগে সোমবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০৪১ জনের আর সিলেট জেলায় এ সংখ্যা ৫৫৭ জন।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed