৬৬দিন পর পঞ্চগড়-ঢাকা ট্রেন চলাচল শুরু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: অবশেষে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস চালু হয়েছে। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাক্স ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠানো হয়। এর আগে ট্রেনের সবকটি কোচ জীবানুনাশক স্প্রে দিয়ে পরিচ্ছন্ন করা হয়।
এদিকে স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট বিক্রি না করে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করায় অনেক যাত্রী বিপাকে পড়েছে। তবে অনেক যাত্রী বলছেন, অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করায় টিকিট কালোবাজারি রোধ করা সম্ভব হয়েছে।
ঢাকা থেকে আসা লাভলি জানান, ছুটিতে পঞ্চগড়ের বাড়িতে এসে লকডাউনে আটকা পড়ি। দুই মাস পর ট্রেন চলাচল শুরু হওয়ায় আজ (রোববার) ট্রেনে করে ঢাকা যেতে পারছি। এ জন্য খুব ভাল লাগছে। একই কথা বললেন ঢাকা যাওয়া কালাম।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের ষ্টেশন মাষ্টার মো: মোশারফ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকা রুটে তিনটি, পঞ্চগড়-জয়পুরহাট ও পঞ্চগড়-পার্ব্বতী রুটে ২ টিসহ মোট ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করতো। বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পঞ্চগড়-ঢাকা রুটে একটি ট্রেন চালু করা হয়েছে।
যাত্রীরা স্বাস্থ্য বিধি মেনে ট্রেনে উঠেছেন। আমরা যাত্রীর নিরাপত্তা, যাত্রীর হাত ধোয়ার ব্যবস্থা করেছি। এবং অবৈধভাবে কোন যাত্রী যেন ট্রেনে উঠতে না পারে সেই জন্য গেটে চেকিং করে যাত্রীদের ট্রেনে উঠানো হয়েছে। আজ (রোববার) দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে গেছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed