সিসিক কাউন্সিলর ইলিয়াস ‘করোনা হাসপাতালে’ ভর্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার বিকেলে নগরীর ৮নং ওয়ার্ডের এই কাউন্সিলর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
জানা যায়, রোববার দুপুর থেকে কাউন্সিলর ইলিয়াসের শ্বাসকষ্ট দেখা দেয়। বিকেলের দিকে তা বাড়তে থাকে। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে তিনি করোনায় আক্রান্ত নন, তার শ্বাসকষ্ট আছে।
এরআগে গত ২৩ মে কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াসের নমুনা পরীক্ষা করা হয়। এতে তার রেজাল্ট নেগেটিভ আসে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ইলিয়াসুর রহমান শ্বাসকষ্টে ভূগছেন। তাকে কেবিনে রেখে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
আবার তার করোনা শনাক্তের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন সুশান্ত।
একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed