Main Menu

খুলে দেওয়া হল আল-আকসা মসজিদ

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : খুলে দেওয়া হল জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ। করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ করে দেওয়ার দুই মাস পর রবিবার (৩১ মে) ভোরের দিকে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয়।

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনার পর তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ভাবা হয় পবিত্র আল-আকসাকে।

জানা গেছে, রবিবার ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগে মুসল্লিদের মসজিদ চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। মুসল্লিদের সবাই ছিলেন মাস্ক পরিহিত।

Manual8 Ad Code

এ সময় মুসল্লিদের অভিনন্দন জানান আল-আকসার মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।

আল-আকসার মসজিদ চত্বরটি অবস্থিত ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে। করোনা মহামারীর কারণে গত মার্চে মসজিদটির চত্বর বন্ধ করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

রবিবার ওই চত্বরের আল-আকসা মসজিদের পাশাপাশি খুলে দেওয়া হয় বিখ্যাত ডোম অব দ্য রকও। মুসলমানদের বিশ্বাস, মিরাজের রাতে এখান থেকে নবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন।

Manual2 Ad Code

ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে দীর্ঘ বিরোধের অন্যতম কারণ এই আল-আকসা। জায়গাটি ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যও গুরুত্বপূর্ণ।

ঈদুল ফিতরের সময় আল-আকসা প্রাঙ্গণে ঈদের নামাজ পড়তে আসলে ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর বাধার মুখে পড়ে ফিলিস্তিনিরা। অনেককে আটকও করা হয়।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code