সিলেটে করোনায় ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের বিয়ানীবাজারের তমছির আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে। এনিয়ে সিলেট জেলায় মারা গেছেন ১৪ জন।
রবিবার সকাল ১০ টার দিকে সিলেটের শহীদ ডা: শামসুদ্দিন হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) সুশান্ত মহাপাত্র জানান, সকালে হাসপাতালে একজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তমছির আলীর শরীরে কয়েকদিন থেকে করোনার উপসর্গ দেখা যায়। তারপর তাঁকে প্রথমে বিয়ানীবাজারের আলফা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে গত শুক্রবার সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়। এরপর তার নমুনা পরীক্ষা করা হয়। শনিবার রাত ১১ টার দিকে তাঁর করোনার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। রিপোর্টপ্রাপ্তির পর তাকে সিলেট শহীদ শামছুদ্দিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে রবিরার সকাল ১০টার দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী তাকে দাফন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
প্রসঙ্গত, নতুন এ বৃদ্ধকে নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ জন, মৌলভীবাজারে ৩ জন আর হবিগঞ্জে একজন। তবে সুনমাগঞ্জে এখনো কোন করোনা আক্রান্ত রোগী মারা যাননি।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৯৪৮ জনের। এরমধ্যে সিলেট জেলার রোগী সংখ্যা ৫৩৫ জন, সুনামগঞ্জে ১৪৪ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২১৬ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৩, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৬, মৌলভীবাজারে ১৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed