Main Menu

সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২৬৩ জন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। সেই সাথে জিপিএ-৫ পেয়েছে ৪২৬৩ জন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। এবারের ফলাফলে পাসের হারের পাশাপাশি দ্বিগুণ বেড়েছে জিপিএ-৫।

সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবারের পরীক্ষায় ৭৯ দশমিক ২৩ শতাংশ ছেলে পাস করেছে। অপরদিকে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

Manual5 Ad Code

আবার এ বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৮১ জন ছেলে এবং ২ হাজার ১৮২ জন মেয়ে।

বিজ্ঞান বিভাগ থেকে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৩২ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন।

সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১ হাজার ৫৩ জন ও মেয়ে ১ হাজার ১২৭ জন। হবিগঞ্জের ৬০৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ২৯০ জন ছেলে এবং ৩১৫ জন মেয়ে।

Manual1 Ad Code

মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ১০৬৫ জন। এর মধ্যে ৫২৭ জন ছেলে এবং ৫৩৮ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৪১৩ জন। এর মধ্যে ২১১ জন ছেলে এবং ২০২ জন মেয়ে।

Manual6 Ad Code

সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষার গতবার পাশের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ আর এবার পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। ফলে এবার বেড়েছে দশমিক ৭ দশমিক ৯৬ শতাংশ।আর গতবার জিপিএ-৫ পেয়েছিলো ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৩ জনে।গতবারের তুলনায় এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ১৫০৬ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৯১২টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ১৬ হাজার ১০৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেছেন ৯১ হাজার ৪৮০ জন। এদের মধ্যে ছেলে ৩৯ হাজার ৫০৪ জন এবং মেয়ে ৫১ হাজার ৯৭৬ জন।

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code