Main Menu

করোনা শনাক্তকরণে রোবট তৈরি করল ইরান

প্রযুক্তি ডেস্ক: নিজেদের তৈরি প্রথম অপারেশনাল মেডিকেল রোবট ‘কেওয়ান লাইফবট’ নামে একটি রোবট উদ্বোধন করেছে ইরান।

বুধবার (২৭ মে) এ রোবটটি’র উদ্বোধন করা হয়। এদিকে এই রোবটকে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের আরো একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে এই রোবট তৈরি করা হয়েছে। অন্যান্য দেশের মতো ইরানে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর এর প্রয়োজনীয়তা অনুভব করে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাই একমাসের কম সময়ে এ রোবট তৈরি করেন ইরানের বিশেষজ্ঞরা।

ইরানের এই মেডিকেল রোবটে স্টেরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চলাচলের পথের বাধা শনাক্তকরণ সেন্সর ছাড়াও শরীরের তাপমাত্রা ও রক্তের অক্সিজেনের স্তর পরিমাপ করার প্রযুক্তি রয়েছে। প্রয়োজনে এতে আরো কিছু সেন্সর যুক্ত করা যাবে।

এ ছাড়াও চিকিৎসক ও রোগীর মধ্যে অডিও-ভিডিও যোগাযোগের পাশাপাশি বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহন করতে পারবে রোবটটি। তা ছাড়াও রোবটটিতে অন্যান্য রোবট নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রাখা হয়েছে। খবর পার্স টুডে’র।

বৃহম্পতিবার (২৮ মে) করোনাভাইরাস নিয়ে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে ইরানে এ পর্যন্ত আক্রান্ত হয়ছেন ১,৪১,৫৯১ জন, মারা গেছেন ৭,৫৬৪ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,১১,১৭৬ জন।

Share





Related News

Comments are Closed