করোনা চিকিৎসায় আলো দেখাচ্ছে ফেভিপিরাভি
স্বাস্থ্য ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ঔষধ ফেভিপিরাভি। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে এই বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান চিকিৎসা মেজর জেনারেল আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি বলেন, এরইমধ্যে বিএমআরসি এবং ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত প্রটোকল দিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করেছি। যেখানে ৩০ জন করোনা আক্রান্ত এয়ার ফোর্সের মিশনগামী অফিসারদের ফেভিপিরাভি খাওয়ানোর আট দিনের মধ্যে ২৮ জনের নেগেটিভ ফল এসেছে। সশস্ত্র বাহিনীর করোনা চিকিৎসায় প্রথম এই ফেভিপিরাভি ব্যবহার শুরু করেন।
এ ঔষুধ আশার আলো দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই ওষুধ ৯১.৬ শতাংশ পর্যন্ত কাজ করছে।
তিনি আরও বলেন, করোনা ভয় নয়, নিয়ম মেনে চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ১৫ জন। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে নতুন দুইটি ল্যাবসহ মোট ৪৯টি ল্যাবে বর্তমানে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এসব ল্যাবে মোট ৯ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের দিনের নমুনাসহ পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩১০টি।
তিনি বলেন, পরীক্ষাকৃত এসব নমুনায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯ জনের শরীরে। এছাড়া এই সময়ে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৪০ হাজার ৩২১ জন এবং মারা গেলেন ৫৫৯ জন। এছাড়া নতুন করে ৫০০ জন সুস্থ হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
Related News
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed