Main Menu

হাওরপাড়ের ধামাইল সম্পাদকের পিতার ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: হাওরপাড়ের ধামাইল বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মঞ্জুর মোহাম্মদ এর পিতা সুনামগঞ্জের মধ্যনগরের বংশীকুন্ডা নিবাসী মোহাম্মদ আব্দুল হাসিম বাদশা গত ২৫ মে পবিত্র ঈদুল ফিতরের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি সম্প্রতি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী জাহেরা খাতুন, ৩ পুত্র ও ৩ কন্যা সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বংশীকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদের বিগত ১১ বছর যাবৎ মোতাওয়াল্লীর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গেছেন।

সিলেটের লেখক ও সংগঠক মঞ্জুর মোহাম্মদের পিতার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন হাওরপাড়ের ধামাইল বাংলাদেশের সভাপতি বিনয় ভূষণ তালুকদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি বিমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শিক্ষক পরেশ চন্দ্র দাস প্রমুখ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed