আসমা কামরান করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের স্ত্রী আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
আসমা কামরান সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে আসমা কামরানেরও নাম রয়েছে।
এরআগে মঙ্গলবার নগরীর ছড়ারপাড়ের বাসা থেকে আসামা কামরানের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। বুধবার রাতে শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, মঙ্গলবার আমরা দুজন নমুনা দেই। এরপর আজ আমার সহধর্মিণীর রিপোর্ট পজিটিভ আসে। তবে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে বর্তমানে আসমা কামরানের কিছুটা জ্বর থাকলেও তিনি ভালো আছেন বলেও জানান বদর উদ্দিন কামরান। একই সাথে তিনি সকলের কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন।
এর আগে গত ২২ মে শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল ও ২৪ মার্চ সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed