সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি HIACE গাড়িও (যার রেজি নং ঢাকা মেট্রো ছ ১৫-১২৭১) জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় শাহপরান (র.) এলাকার মুক্তিরচক জামে মসজিদের সামনে থেকে এসব জব্দ করা হয়। তবে গাড়ির চালক ও অজ্ঞাতনামা অন্যান্য আসামিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই উত্তম রায়, এএসআই সঞ্জয় চন্দ্র দে এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত একটি টিম এসব উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য (২৬৬০০০ + ২৫০০০০০) = ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এদিকে পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

জব্দকৃত গাড়ি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, এ ঘটনায় এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed