সব হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসা দেয়ার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত রোগীদের দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে অন্য সকল রোগীর থেকে আলাদা ইউনিটে রেখে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে ব্যবস্থা নিতে দেশের সব সরকারি হাসপাতালে চিঠি দেয়া হয়েছে। একইভাবে বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠনের কাছেও চিঠি পাঠানো হয়েছে।
২৪ মে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তারা ‘কোভিড-১৯’ এবং ‘নন কোভিড’ রোগীদের একই হাসপাতালের আলাদা ইউনিটে স্বাস্থ্যসেবা দেয়ার পরামর্শ দিয়েছেন।
এমতাবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী কোভিড এবং নন-কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা ও তার বেশি শয্যা বিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ দেয়া হল।
৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে দুই মাসে সারাদেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতিমধ্যে ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছেন ৫২২ জন।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed