সিলেটে যুবককে ছুরিকাঘাত করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে দুর্বত্তরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।
নিহত আমির হোসেন (২৫) জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।
মঙ্গলবার (২৬ সে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদ বাজারস্থ পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বাইসাইকেলযোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন আমির হোসেন। তখন কয়েকজন যুবক তাকে পথরোধ করে তার বাম পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব-শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়ে জেদান বলেন, নিহত যুবকের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। ফলে এটি ছিনতাইর উদ্দেশ্যে হামলা নয় বলে ধারণা করা যাচ্ছে।
তিনি বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যা রহস্য উদঘাটন ও হত্যাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed