সিলেটে আরো ১৮ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে প্রতিদিনই বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৬ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৮টি পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে জকিগঞ্জের তিনজন, বালাগঞ্জের একজন, জৈন্তাপুরের দুজন, বিশ্বনাথের দুজন আর সদর উপজেলার ১০ জন বলে জানা গেছে।
তবে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা হয়নি।
এদিকে মঙ্গলবার সিলেটের নতুন ১৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৭ জন, সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৬৪ ও মৌলভীবাজার জেলায় ৯৭ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ৭৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১৫ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৯৯ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৪ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed