Main Menu

না’গঞ্জে করোনায় মারা গেলেন আরেক চিকিৎসক

বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমেনা খান মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। একই সঙ্গে আমেনা ক্লিনিকের মালিকও।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ বলেন, চিকিৎসক আমেনা খান করোনায় আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে করোনায় গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিৎসক হিসেবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়।

এরপর গত ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন মারা যান। এ নিয়ে দেশে চারজন চিকিৎসকের করোনায় মৃত্যু হলো।

Share





Related News

Comments are Closed