সিলেটে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে তার সাথে থাকা প্রাইভেটকারসহ চালক পালিয়ে গেছে।
আটককৃত আয়াজ আলী (৫২) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের পারাইরচক পয়েন্টে অবস্থান নেয় মোগলাবাজার থানা পুলিশ। ওই সময় একটি প্রাইভেটকার সিলেট শহরের দিকে আসছিল। পুলিশকে দেখে একটু দূরে গাঁজার বস্তাসহ প্রাইভেটকার থেকে নেমে পালানোর চেষ্টা করেন আয়াজ আলী। এসময় পুলিশের তৎপরতায় আটক হন তিনি।
তবে প্রাইভেটকারচালক বেপরোয়া গতিতে সিলেট শহরের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আটক আয়াজ আলীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, পালিয়ে যাওয়া চালক ফেঞ্চুগঞ্জের সালেহ আহমদ।
মহানগর পুলিশ (এসএমপি) জানায়, আয়াজ আলীর বিরুদ্ধে মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সালেহ আহমদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed