বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩,৪৭,৮৫৪ জন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৩ লাখ ৪৭ হাজার ৮৫৪ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৮৬ হাজার ৯৫৪ জনে। তাদের মধ্যে ২৮ লাখ ৭৩ হাজার ৫৪৯ জন চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৫৩ হাজার ১৬৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বজুড়ে মোট আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৩ লাখ ৬৫ হাজার ৫৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গেল বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত গোটা বিশ্ব ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস হানা দিয়েছে।
এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষত এপ্রিলের মাঝামাঝির পর থেকে প্রতিদিন ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। বাড়ে মৃত্যুর হারও। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন, মারা গেছেন ৫০১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৩৩৪ জন।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed