দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১,১৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৭৫১ জন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৪৪১টি।
তিনি জানান, মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা সিটিতে তিনজন, ঢাকা জেলায় ৭ জন রয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, পিরোজপুর ও ঝালকাঠিতে একজন করে মারা গেছেন। চট্টগ্রাম ও কুমিল্লায় দুইজন করে মারা গেছেন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ হাজার ৫৭৯ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed