মক্কা ছাড়া সব শহরের কারফিউ তুলে নিচ্ছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র মক্কা নগরী বাদে অন্য সব শহরের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
মঙ্গলবার (২৬ মে) সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যেসব অঞ্চলে কারফিউ ছিল সেগুলোতে ৩১ মে থেকে শিথিল হবে।
আরব নিউজ জানিয়েছে, কারফিউ শিথিল হলে ২৪ ঘণ্টার লকডাউন আগের মত কড়াকড়ি থাকবে না। তবে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কড়াকড়ি থাকবে। মক্কা আগের মতই ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে।
২১ জুন থেকে সৌদি আরব ‘পুরোপুরি স্বাভাবিক’ অবস্থায় ফেরার পরিকল্পনা করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ওই দিন থেকে মক্কার মসজিদে নামাজের অনুমতি মিলবে। পুরোপুরি বাতিল হবে কারফিউ।
কিন্তু তার আগে দেশটিতে সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। ৫০ জনের বেশি কোথাও জড়ো হওয়া যাবে না। সৌদি আরবে এখন পর্যন্ত ৭৪ হাজার ৭৯৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৯৯ জনের মৃত্যু হয়েছে।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed