সুনামগঞ্জে চার পুলিশসহ ৮ জন করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে নতুন করে আরও চারজন পুলিশ সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৩ মে) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৫০ টি নমুনা পরীক্ষা হলে এরমধ্যে ৮ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন।
জানা যায়, সুনামগঞ্জ পুলিশ লাইনসের নতুন করে আরও তিনজন পুলিশ সদস্য ও সার্কেল পুলিশের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ছাতক উপজেলার চারজন করোনা আক্রান্ত হয়েছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, নতুন করে করোনা আক্রান্ত তিন পুলিশ সদস্য জেলা শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনস হাসপাতালে আইসোলেশনে নেওয়া হবে। অন্য আক্রন্তদেরও আইসোলেশনে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যা আজ সোমবার পর্যন্ত ১০৬ জনে দাঁড়িয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed