বিশ্বে করোনায় মৃত বেড়ে ৩ লাখ ৪৫ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৯ জনে।
জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ লাখ। দেশটিতে মারা গেছেন প্রায় ১ লাখ মানুষ।
তবে এগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া সংখ্যা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক রোগী গুরুতর অবস্থায় থাকায় প্রকৃত পরিস্থিতি আরও খারাপ।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, স্পেন ও ফ্রান্স।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed