করোনার উপসর্গ নিয়ে সিলেটে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজন বৃদ্ধ মারা গেছেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮ টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি নগরীর দরগা মহল্লার বাসিন্দা।
চিকিৎসকেরা জানান, হুসাইন নুর নামের ঐ ব্যক্তির বয়স ৬৩ বছর। গতকাল রোববার সকালে জ্বর, কাশি ও নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (আরএমও) ডা. চয়ন রায়। তিনি বলেন, মারা যাওয়া বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিকস ও হার্টের সমস্যায় ভুগছিলেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৬৬ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। বাকিরা কোডিভ-১৯ উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed