Main Menu

সিলেটে অস্ত্রসহ যুবলীগ নেতা শামীম আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে অস্ত্রসহ ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ ও তার ছোট ভাই শাহিন আহমদকে আটক করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ৩ টার দিকে শেখঘাটের ২৫০ নং বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের দুইজনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

তিনি বলেন, রাতে আটক করা হলেও শুক্রবার (২২ মে) সকাল ১১ টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে শেখঘাটের একটি ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে বলেও জানান ওসি সেলিম মিয়া।

Share





Related News

Comments are Closed