ফেঞ্চুগঞ্জে বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম নাজিম উদ্দিন (৪০)। তিনি উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির কটাল পুর গ্রামের মৃত বাতির আলীর ছেলে।
নিহতের ভাই ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে কটাল পুর গ্রামের মনির আলীর পুত্র নেছার আলী ও তার সহযোগিরা বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টার দিকে কটালপুর সেনের বাজারে নাজিমকে একা পেয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে গুরতর জখম করে। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
এই বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- বিষয়টি জেনেছি, কিন্তু এখনো পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed