সিলেটে চুরির প্রাইভেট কারসহ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে চুরি করা প্রাইভেট কারসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদেরকে আখালিয়া এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ তুহিন ও তার সহযোগী রুহেন। এসময় তাদের চুরি করা ৯০ মডেলের একটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি শাহদাত হোসেন বলেন, সেহরির কিছুক্ষণ আগে নগরীর বনকলাপাড়া ৫২ নম্বর বাসা থেকে ৯০ মডেলের একটি প্রাইভেট কার চুরি করে আবুল কালাম আজাদ তুহিন ও রুহেন। খবর পেয়ে মাত্র ২০ মিনিটের মধ্যেই তাদেরকে আখালিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানা পুলিশ।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আবুল কালাম আজাদ তুহিনের বিরুদ্ধে পূর্বের কয়েকটি মামলা রয়েছে বলে জানান ওসি শাহদাত হোসেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed