বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩,৩৪,৬১৬ জন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬১৬ জনে।
ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৯৪ হাজার ১০৬ জনে।
আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ৮০ হাজার ৯২৩ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ।
বর্তমানে ২৭ লাখ ৭৮ হাজার ৫৬৭ জন করোনা আক্রান্তো রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৪৫ হাজার ৬২০ জনের অবস্থা গুরুতর।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে বাংলাদেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে। আর এপর্যন্ত সুস্থের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬০২ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed