ধর্ষণে কিশোরী ফুটবলারের সন্তান প্রসব, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরের নকলায় এক কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আজগর আলী (৫০) নকলা পৌর এলাকার কুর্শাবাদাগৈরড় মহল্লার মৃত টেপু মিয়ার ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ জানান, ওই কিশোরীর নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার দিনমজুর আজগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হবে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অসহায় ওই কিশোরীকে আজগর আলী ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করলে সে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে। গত ১৩ মে ওই কিশোরী সন্তান প্রসব করে।
তবে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা এবং মেয়ের পরিবারকে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দিতে থাকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে থানায় এজাহার দেয়া হলেও প্রথমে বিষয়টিকে আমলে নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার।
পরে ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করা হলে তার নির্দেশে মামলা রেকর্ড করা হয় এবং আসামী আজগর আলীকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক হাকিম বাবুল।-ইউএনবি
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed