Main Menu

ভারতে একদিনে আক্রান্ত ৬০০০, মৃত্যু ১৫০!

আন্তর্জাতিক ডেস্ক: একদিনে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড ভারতের। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৬০০০। শুধুমাত্র বৃহস্পতিবার (২১ মে) ভারতে আক্রান্ত হয়েছে ৬০৮৮ জন। মৃত্যু হয়েছে ১৫০ জনের।

ভারতের আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৮৪ জন। বর্তমানে ৬৬,৩৩০ জন চিকিৎসাধীন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮,৫৩৩ জন।

আগামী ৩১ মে পর্যন্ত ভারতজুড়ে জারি থাকবে লকডাউন। এজন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।

পাশাপাশি যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে রেলমন্ত্রণালয়। জুন মাসের শুরু থেকে প্রতিদিন ২০০টি ট্রেন চলবে বলে জানানো হয়েছে ভারতের রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এক্ষেত্রেও যাত্রীদের ফেস মাস্ক লাগিয়ে ও সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চড়তে হবে বলে জানানো হয়েছে। এই ট্রেনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে না।

এর আগে প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করা হয়। ১২ই মে থেকে চালু হয় ট্রেন পরিষেবা, তবে শর্তসাপেক্ষে।

Share





Related News

Comments are Closed