Main Menu

না’গঞ্জে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলবের রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।

জানা গেছে, সানারপাড় এলাকা দিয়ে একটি পিকআপভ্যান ও ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed