Main Menu

সিলেটে ঈদের প্রধান জামাত দরগাহ জামে মসজিদে

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খোলা মাঠে বা ময়দানে এবার ঈদের নামাজ আদায় করা যাবে না। ফলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এবার ঈদ উল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে হযরত শাহজালাল (র:) জামে মসজিদে হবে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত।

হযরত শাহজালাল (র:) জামে মসজিদের খতিব আসজাদ আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মসজিদের ভিতরে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, মসজিদের বাইরে কেউ নামাজে অংশ নিতে পারবেন না।

Share





Related News

Comments are Closed