রাজধানীতে যাওয়া-আসায় নিষেধাজ্ঞা শিথিল
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাক্তিগত গাড়িতে রাজধানী থেকে বের হওয়া বা রাজধানীতে প্রবেশে বিধিনিষেধ শিথিল করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও চেকপোস্টে জরুরী সেবার পাশাপাশি ব্যক্তিগত গাড়ীগুলোকে চলাচল করতে দেওয়া হচ্ছে। সরিয়ে নেয়া হয়েছে পুলিশের অনেক চেকপোস্ট।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চেকপোস্টে কড়াকড়ি শিথিল করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ায় কড়াকড়ি নেই। তবে বন্ধ থাকছে গণপরিবহন।
আসন্ন ঈদ উপলক্ষে সাধারণ মানুষ নিজস্ব পরিবহনে ফিরছেন বাড়িতে। তবে গণপরিবহন নেই। নিজস্ব পরিবহন ব্যবহার করে চলাচল করছেন সাধারন মানুষ। এর আগে, ১৭ই এপ্রিল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মুখে জনসমাগম এড়াতে রাজধানী থেকে যাতায়াত বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।
এদিকে, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই ঘাটে সাধারণ মানুষের ফেরি পারাপারে তেমন কোনও কড়াকড়ি দেখা যায়নি। ফেরি চলছে ১৩টি। এতে পণ্য পরিবহণ ও জরুরি সেবার যানবাহনের পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়িও। রয়েছে ঘরমুখো মানুষের চাপ।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও একই চিত্র। এই ঘাটেও অন্যান্য পরিবহণের পাশাপাশি রয়েছে সাধারণ যাত্রীর চাপ। মুন্সিগঞ্জে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে চলছে ১১টি ফেরি। ঘাটের মাদারীপুরের অংশে পারাপারের অপেক্ষায় আছে দেড় শতাধিক যানবাহন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed