গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রড বোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ১৩ জনের মধ্যে তিন জন শিশু, দশ জন পুরুষ বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
তিনি জানান, বেলা দেড়টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্য চারজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মহশিন আলী (২৫), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পরপুড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধারাকান্দা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সামছুল আলম (৬৫) এবং একই এলাকার সুমন মিয়ার ছেলে সোয়াইব (৭)। তারা দুজন সম্পর্কে দাদা নাতি। বাকিদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টিতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
ট্রাকে থাকা রড ত্রিপল দিয়ে ঢাকা ছিল। আর ত্রিপলের ওপর মানুষ ছিল। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে নিচে চাপা পড়া মানুষগুলো বের হতে পারেনি। ঘটনাস্থলেই তারা মারা গেছেন।মরদেহগুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় পাঠানো হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed