ফুলের মালার পরিবর্তে মাস্ক পরিয়ে বিয়ে বর-কনের
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। পাল্টে গেছে উৎসব রীতিও! তাইতো বিয়েতে ফুলের মালার বদলে পরস্পরের মুখে মাস্ক পরিয়ে দিলেন নবদম্পতি। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।
ভারতের সংবাদমাধ্যম জানায়, গত ১৮ মে সোমবার রাজস্থানের যোধপুরে সামাজিক দূরত্ব মেনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। পাত্রের পাঞ্জাবির সঙ্গে পাত্রীর লেহেঙ্গায় বাঁধা ছিল জোড়। সামাজিক দূরত্ব বাড়াতে সেই জোড়ের দৈর্ঘ্য বেশ খানিকটা লম্বা। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ধরা পড়ল সেই চিত্র।
এতে দেখা যায় মালার পরিবর্তে মাস্ক বদল করছেন পাত্র-পাত্রী। এ নিয়ে পাত্রী নীতু বলেন, সামাজিক দূরত্বের সমস্ত বিধি মেনেই আমরা বিয়ে সেরেছি। আর মালা বদল তো সবাই করে বর্তমান পরিস্থিতি মাস্কই আমাদের রক্ষাকবচ। তাই মালার পরিবর্তে মাস্ক বদল করার সিদ্ধান্ত নিই।
জানা যায়, বিয়েতে আমন্ত্রিতরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে এসেছিলেন। তাদের সকলের জন্য হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয় বলে জানান আয়োজকরা।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed