Main Menu

জকিগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ একজন আটক

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে (৭০) আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকালের দিকে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় ও এএসআই অঞ্জন দেব গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ বাজারের মেসার্স হাজী আবুল কালাম টেডার্সের সামনে থেকে আব্দুল আজিজকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

আটক আব্দুল আজিজ জকিগঞ্জ উপজেলার খাসেরা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, আটক মাদক ব্যবসায়ী আব্দুল আজিজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সিলেটের বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed