বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩,২৯,৭৩১ জন
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৭৩১ জনে।
ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৮৫ হাজার ৫০৪ জনে।
আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ২১ হাজার ৬৬৬ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ।
বর্তমানে ২৭ লাখ ৩৪ হাজার ১০৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৪৫ হাজার ৮০২ জনের অবস্থা গুরুতর।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে গতকাল বুধবার পর্যন্ত করোনায় ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed