গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কাশেম (৪০) নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এটিই উপজেলার প্রথম মৃত্যু জানিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।
আবুল কাশেমের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি বাসায় বসবাস করতেন ও এ বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। এছাড়াও আছিরগঞ্জ বাজারে তার ফার্মেসির ব্যবসা রয়েছে। এর আগে গত ১৯ মে ডা. আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ডা. শাহিনুর ইসলাম শাহীন বলেন, আবুল কাশেম বুধবার রাত ১০টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত দেড়টার দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন। এই করোনা রোগী গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের প্রথম রোগীর সংস্পর্শে এসেছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে বুধবার (২০ মে) ১০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed