Main Menu

সিলেটে ঈদের নামাজ মসজিদে পড়তে মাইকিং

বৈশাখী নিউজ ডেস্ক: আর মাত্র তিনদিন পরই দেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের সকালে নামাজ ঈদগাহে পড়া হবে এটাই ধর্মীয় নিয়ম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার খোলা মাঠে বা ঈদগাহে হচ্ছে না ঈদের নামাজ। এ লক্ষ্যে নগরীতে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের অবগতির জন্য মাইকিং করা হচ্ছে।

বুধবার (২০ মে) সিলেট নগরীতে মাইকিং করে ঈদগাহে বা উন্মুক্ত স্থানে নামাজ না পড়ে মসজিদের ভিতরে পড়ার নির্দেশ দেয়া হচ্ছে। একই সাথে মানুষ বেশি হলে প্রয়োজনে একাধিক জামাত পড়ার অনুরোধ করা হচ্ছে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশ নিতেও বলা হচ্ছে।

এর আগে গত ১৪ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ। এদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় খোলা মাঠে ঈদের জামাত না পড়ে মসজিদে আদায় করার নির্দেশ দিয়ে জনস্বাস্থ্য বিবেচনায় কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে ঈদের জামাতে আগত সকল মুসল্লিকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মসজিদের ভিতরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে, সকলকে ঘর থেকে ওযু করে আসতে হবে একই সাথে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।

Share





Related News

Comments are Closed