সিলেটে আরও ৪৫ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় একদিনে আরও ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক এবং সিলেটে রিজার্ভ রেঞ্জ পুলিশের ৫ সদস্যও রয়েছেন।এনিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জন।
বুধবার (২০ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ২২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৩ জনের পজিটিভ রিপোর্ট আসে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।
দুই ল্যাব মিলিয়ে বুধবার মোট ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৪৪ জনই সিলেট জেলার ও একজন মৌলভীবাজারের জুড়ি উপজেলার।
বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, এদিন ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা বলেও জানান তিনি।
এদিকে শাহজালালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বলেন, ‘বুধবার শারি ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৩ জনের পজিটিভ পাওয়া যায়। তিনি বলেন আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা হতে পারেন। তবে কোন উপজেলার তা সিলেটের সিভিল সার্জন অফিস বলতে পারবে।’
তিনি আরও বলেন, ‘যে ৯১ জনের নমুনা আমাদের কাছে পাঠানো হয়েছিল এর মধ্যে চারজনের নমুনা সঠিক ভাবে সংগ্রহ করা হয়নি। তাদের নমুনা আবার সংগ্রহ করতে হবে।’
গত ১৮ মে সোমবার করোনাভাইরাস পরীক্ষার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ভবনে পিসিআর ল্যাব উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ নিয়ে বুধবার রাত পর্যন্ত সিলেটে একদিনে ৪৫ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে একজন মৌলভীবাজারের বাসিন্দা। আর সকলেই সিলেট জেলার।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed