সিলেটে ছিনতাই মামলায় ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছিনতাইয়ের মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাতে নগরীর চৌকিদেখি এলাকা থেকে ডায়মন্ডকে গ্রেফতার করে কতোয়ালি থানা পুলিশ। ডায়মন্ডকে ছাড়াতে তদবির করতে গিয়ে কোতোয়ালি থানায় আটক হন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীও। তাদের দু’জনকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ১৮ মে সোমবার নগরীর মিরবক্সটুলা এলাকায় একজন নারীর ২০ হাজার টাকা ও চেকবই ছিনতাই হয়। এ ঘটনায় আক্রান্ত নারী কোতোয়ালি থানায় জিডি করেন। এরপর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের আটকে অভিযানে নামে।
এ ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার রাতে নগরীর চৌকিদেখি এলাকা থেকে জয়নাল আবেদিন ডায়মন্ডকে আটক করা হয়। তাকে আটকের খবর পেয়ে রাত ১টার দিকে তাকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে কোতোয়ালি থানায় আসেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী।
ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তাকেও আটক করে এবং তার শরীর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে।
ওসি জানান, ডায়মন্ড ও সারোয়ারকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed