Main Menu

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩,২৪,৯১০ জন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জনে।

ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৬ হাজার ৩৩২ জনে।

আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ।

বর্তমানে ২৭ লাখ ২ হাজার ৯২৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৪৫ হাজার ৪২৫ জনের অবস্থা গুরুতর।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৭০ জনে দাঁড়িয়েছে। এপর্যন্ত এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৫ হাজার ১২১ জন। আর এপর্যন্ত সুস্থের সংখ্যা ৪ হাজার ৯৯৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share





Related News

Comments are Closed