ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী-চিন্তামন সড়কের পাকড়ডাঙ্গা নামক স্থানে সোমবার দুপুর পৌণে ১ টায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইয়ানুর রহমান (৩০) নামের এক রিকশাভ্যান চালকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।
নিহত রিকশাভ্যান চালক ইয়ানুর রহমান ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ানুর রহমান ফুলবাড়ী থেকে রিকশাভ্যান নিয়ে চিন্তামন আসার পথে চিন্তামন থেকে ফুলবাড়ী গামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ইয়ানুর রহমান সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেতদীঘি ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, নিহত রিকশাভ্যান চালক ইয়ানুর রহমানের পরিবার এ ব্যাপারে মামলা মোকদ্দমা করতে রাজী হচ্ছে না। ফলে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল আলম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed