সিলেটে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ডাচ বাংলা ব্যাংকের সিলেট নগরীর বারুতখানা শাখার এক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই কর্মকর্তারা করোনা শনাক্ত হয়।
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ব্যাংকের এই শাখার কার্যক্রম অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রতিদিনই ব্যাংকটিতে গ্রাহকদের উপচেপড়া ভীড় দেখা গেছে।
রোববার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ১৩ জনের করোনা শনাক্ত হয। এরমধ্যে ওই ব্যাংক কর্মকর্তসহ নগরীর ৩ জন রয়েছেন। বাকী দুজন নগরীর কাষ্টঘর ও কালিঘাট এলাকার বাসিন্দা।
রবিবার ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে নগরীর ৩ জন ছাড়াও সিলেট সদরের ৪ জন, বিশ্বনাথ উপজেলার ৪ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ জন এবং দক্ষিণ সুরমা উপজেলার ১ জন রয়েছেন।
Related News
মৌলভীবাজারে ১৪ ভরি স্বর্ণ ও টাকা লুট, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বসতবাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছেRead More
সিলেটে গভীর রাতে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মানRead More



Comments are Closed