পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় মাহিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকার পানিহাগায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মাইনুল ইসলাম ঐ এলাকার ফজলুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাহিন বাড়ির পাশেই খেলা করছিল। কিন্তু সবার অজান্তে হঠাৎ রাস্তা পার হতে গিয়ে হাড়িভাসা হতে পঞ্চগড় গামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান লোপা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মাথায় গুরুতর ভাবে আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed