Main Menu

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামে কাপড় কেনা-বেচাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আঞ্জুরা বিবি (৩০) নামে এক মহিলা নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের খালেক মিয়া ও মাইন উদ্দিন দু’পক্ষের লোকদের কাপড় কেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আঞ্জুরা বিবি ও সগ্রাম মিয়া (৪৯)সহ আরও কয়েকজন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদেরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ফাত্তাহ সাদী আঞ্জুরা বিবিকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে শাল্লা থানা পুলিশ।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed