Main Menu

ওসমানী হাসপাতালের ৫ নার্সের করোনা শনাক্ত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ সেবিকা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার একদিনেই এই হাসপাতালের ৫ জন সেবিকাসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া অপর ব্যক্তি হাসপাতালের ওয়ার্ডবয় বলে জানা গেছে।

Manual2 Ad Code

শুক্রবার (১৫ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৬ জনই ওসমানী হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এছাড়া এদিন নগরীর একজন, দক্ষিণ সুরমায় পাঁচজন ও সদর উপজেলায় ১ জন এবং ওসমানীনগরের একজনের করোনা শনাক্ত হয়।

Manual7 Ad Code

ওসমানী মেডিকেল কলেজের একাধিক সূত্র জানিয়েছে, শনাক্ত হওয়া নার্সরা সম্প্রতি ঢাকা নারায়ণগঞ্জ করোনার হটস্পট হিসেবে চিহ্নিত বিভিন্ন অঞ্চল থেকে ওসমানী হাসপাতালে যোগ দেওয়ার জন্য সিলেটে আসেন। বাইরে থেকে আসায় তাদের নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।

Manual6 Ad Code

জানা যায়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় সারাদেশের ন্যায় ওসমানী হাসপাতালেও নতুন ১৩৯ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৩ মে কর্মস্থলে যোগদানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, ৫ জন নার্সসহ ৬ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ১৫ এপ্রিল তিনি মারা যান।

Manual6 Ad Code

শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩৫৮ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১১৬ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পুরো বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়েছেন ৬৯ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code