স্বাস্থ্যবিধি মেনে ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয় বলে সংবাদমাধ্যমকে জানান তার ছেলে আনন্দ জামান।
আনন্দ জামান বলেন, শুক্রবার সকাল নয়টায় মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবকদল আব্বার মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল চারটা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএসএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুজ্জামান।
বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলেও রাতে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ফলে শ্রদ্ধাঞ্জলি ও জানাজার সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবার।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯ সালে মিলবে নতুন সড়ক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More
পলিথিন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেRead More



Comments are Closed