করোনা থেকে সুস্থ হলেন জগন্নাথপুরের ৩ জন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা শনাক্ত সুনামগঞ্জের জগন্নাথপুরের একজন স্বাস্থ্যকর্মীসহ তিন যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পান জগন্নাথপুরে প্রথম করোনা আক্রান্ত রোগী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী ১৫ দিন চিকিৎসা শেষে আজ ছাড়া পেয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য চিকিৎসকসহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আজ উপজেলার চিলাউড়া হলদিপুর দাসনাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে থাকা করোনা আক্রান্ত যুবক ১৮ দিন পর ছাড়া পেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, নমুনা সংগ্রহের পর জগন্নাথপুরে ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হন। এর মধ্যে একজন যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারীসহ ৩ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। অপর আক্রান্ত ৩ জন নিজ নিজ বাড়িতে চিকিত্সাধীন রয়েছেন। শনাক্ত ৬ জনের মধ্যে ৫ জনই ঢাকা, নারায়াণগঞ্জসহ দেশের অন্য স্থান থেকে এলাকায় ফিরেছিলেন। করোনা লক্ষণ সন্দেহে এখন পর্যন্ত ১৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিলে জগন্নাথপুর উপজেলার উত্তর নাদামপুর গ্রামে নারাণগঞ্জফেরত এক যুবকের প্রথম করোনা পজেটিভ শনাক্ত হয়।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্টRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More



Comments are Closed