Main Menu

ফুলকলি-ফিজাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ফুলকলি-ফিজাসহ ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ মে) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট নগরের বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পণ্যের নিম্নমান, অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব।

জানা যায়, জনতা স্টোরকে ৫ হাজার, ফিজা এন্ড কোং-কে ৫ হাজার ও ফুলকলিকে ৪ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

Share





Related News

Comments are Closed